ঢাকা শহর

আলো ঝলমল শহর ঢাকা

দিনরাত ঘুরে জীবন চাকা,

সুউচ্চ দালান ও গাড়ীর বহরে

কোটি মানুষের বাস এই শহরে।

 

সবাই ব্যস্ত নিজ নিজ কর্মে

দেয় না বাঁধা কেউ কারো ধর্মে,

আছে নানা দ্বন্দ্ব আঁধার আলো

নানা রঙ্গের মানুষ মন্দ ভালো।

 

পথে পথে নানা দুর্ভোগ দূর্গতি

যানজট দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,

বাজার সিন্ডিকেট লোভ দুর্নীতি

মানুষের যাতনা বেদনার এই পরিণতি।

 

ব্যস্ততার স্রোত বহমান শহরজুড়ে

আশার  প্রদীপ জ্বলে হৃদয় ঘিরে,

সুখ-দুঃখে চলে জীবনের বহর

প্রাণের স্পন্দন প্রিয় ঢাকা শহর ।

 

লেখকঃ লায়ন মোঃ গনি মিয়া বাবুল

(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)

প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি

যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি

 কার্যক্রম ও সেবা

সড়ক নিরাপত্তা শিক্ষা

প্রচার এবং অ্যাডভোকেসি

সড়ক নিরাপত্তা গবেষণা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা

 নেটওয়ার্কিং 

কপিরাইট © ২০২২ নিরাপদ সড়ক চাই। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

 পরিকল্পনা, ব্র্যান্ডিং এবং প্রযুক্তি সহায়তায়

Rapid Mind Web